শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

ধানের শীষে ভোট দেওয়াই গৃহবধূকে গণধর্ষন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

নোয়াখালী প্রতিনিধি:
সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজ উদ্দীন বিএনপির কর্মী ছিলেন। তার স্ত্রী ধানের শীষে ভোট দেন। এতে ক্ষিপ্ত হয়ে ১০-১৫ জনের এক দল দুর্বৃত্ত গত রোববার রাত ১২টার দিকে সিরাজ উদ্দীনের বাড়িতে এসে বলে আমরা পুলিশ দরজা খুলেন।
সিরাজ মিয়া এ প্রতিবেদককে জানান, দরজা খুলে দেখি মোশারেফ, সালাউদ্দিন, হেঞ্জু মাঝি, জসীম, সোহেল (২), আবুল কালাম, স্বপন, আবদুল মান্নান, আনোয়ার, বাদশা, আলম, হানিফ, আমির হোসেনসহ ১৫-১৬ জন সন্ত্রাসী তাকে বেঁধে এবং তার ছেলেমেয়েকে বেঁধে তার স্ত্রীকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জোরপূর্বক ঘরের বাহিরে নিয়ে যায় এবং সবাই মিলে ধর্ষণ ও বেদম মারধর করে সারা শরীর ক্ষতবিক্ষত করে। তারা সিরাজকে এবং তার ছোট ছোট ছেলেমেয়েকেও মারধর করে। একপর্যায়ে পারুল বেগম বলে উঠেন তোমাদের চিনেছি। এ সময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তারা গলাকেটে হত্যার উদ্দ্যোগ নেয়। সিরাজ সন্ত্রাসীদের হাত-পা ধরে জীবন ভিক্ষা চান ফলে সন্ত্রাসীরা তাকে হত্যা না করে পুকুর ঘাটে ভোর ৫টার দিকে ফেলে যায়। পরে সকালে সিরাজ তার স্ত্রীকে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে সন্ত্রাসী রহুল আমিন মেম্বার সিরাজ ও তার পরিবাররের সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে গ্রামবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD