শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামের ভোটবর্জনের ঘোষণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: ঢাকা-১ (দোহার) আসনের স্বতন্ত্র প্রার্থী মোটরগাড়ী প্রতীকের অ্যাডভোকেট সালমা ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর দুপুর ১২টার নবাবগঞ্জ উপজেলার কামারখোলার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সালমা ইসলামের অভিযোগ, মোটরগাড়ী প্রতীকের এজেন্টদের প্রবেশে বাধা, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাই নেতাকর্মীদের যানমালের নিরাপত্তার কথা চিন্তা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। সেই সাথে পুনরায় নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এই বর্তমান সংসদ সদস্য।

এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছিলেন এলাকাবাসী। তার উপর সালমা ইসলামকে বিএনপির মৌখিক সমর্থনের পর সেই সম্ভাবনা আরো বেশি করে দেখা যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD