শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

ভোটে অনিয়ম, স্বাধীনতা, শহীদদের সঙ্গে বেঈমানি: ড. কামাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: দেশের বিভিন্ন জায়গা থেকে ভোটের অনিয়ম খবর আসছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘এই অনিয়ম স্বাধীনতা, বঙ্গবন্ধু, শহীদদের সঙ্গে বেঈমানি।’

রাজধানীর বেইলি রোডের ভিকারুনিসা স্কুল অ্যান্ড কলেজে রবিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বলে মন খারাপ করাতে চাই না। কিন্তু মিনিটে কল আসছে, যে ভাই আমাদের এখানে তো রাতেই (ভোট) হয়ে গেছে। সন্ধ্যার পরে থেকেই শুরু হয়ে গেল। এগুলো দুঃখজনক, লজ্জাজনক, আইনানুগ ভাবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘জায়গায় জায়গায় যে খবরগুলো (ভোট অনিয়মের) পাচ্ছি তা উদ্বেগজনক। অনেকে বলেছেন সন্ধ্যায় কাজ (ভোট) হয়ে গেছে। এটা শহীদদের সঙ্গে বেঈমানি করা। বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি।’

সব কেন্দ্রে পলিং এজেন্ট দিতে পেরেছেন কিনা-সাংবাদিকরা এ প্রশ্ন করলে তিনি বলেন, ‘অনেক জায়গায় আমরা দিতে পারলাম না, এজেন্ট দেওয়ার পর তাদের বের করে দেওয়া হয়েছে। আমরা দাবি করবো এর যেনও তদন্ত ঠিকমতো হয়। কেননা এটা সবচেয়ে বড় অপরাধ। বিভিন্ন জায়গা থেকে আসা ভোটের অনিয়মগুলো একত্রিত করে নির্বাচন কমিশনকে দেবো, সরকারকেও দেবো।’

জয়ের ব্যপারে আপনারা এই মুহূর্তে কতটুকু আশাবাদী-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সব সময়ে জয়ের ব্যাপারে আশাবাদী। রাজনীতি করি ভোটও দেই।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD