শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

আ’লীগ দেশে একদলীয় শাসন চালু করতে চায়: মির্জা ফখরুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা পঞ্চগড় প্রতিনিধি: আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা এক ব্যক্তির শাসন আনতে চায়, তারা আমাদের গণতন্ত্রবিহীন করতে চায়। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না। আওয়ামী লীগ হারতে চায় না কিন্তু আগামী ৩০ ডিসেম্বর নৌকাকে ৩০ পানির নিচে ডুবিয়ে দেয়া হবে।

রোববার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের এক পথসভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এ সময় তিনি আরো বলেন, তারা চক্রান্ত করছে কেমন করে ধানের শীষের গণজোয়ার আটকে দেয়া যায়। নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে, বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু সারা দেশে ধানের শীষের যে গণজোয়ার শুরু হয়েছে তাতে সুনামি হয়ে যাবে। বাঁধ ভেঙে গেলে তা আর আটকানো যায় না। এবার ধানের শীষের গণজোয়ারে নৌকা ভেসে যাবে।

খালেদা জিয়াকে মুক্ত করতে তিনি সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। একই সাথে দলীয় নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেয়ার পাশাপাশি ভোট চুরি ঠেকাতে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। সরকারে গেলে বেকার যুবকদের কর্মসংস্থানের, বেকার ভাতার ব্যবস্থা ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

এ সময় পঞ্চগড়-২ আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব সরকার ও সাধারণ সম্পাদক হাসমত আলী মাস্টারসহ হাজার হাজার ধানের শীষের সমর্থক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD