শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নির্বাচন কমিশন মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ: সুজন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
নির্বাচন কমিশন এখনও মানুষের আস্থা অর্জন করতে পারেনি: সুজন

জার্মানবাংলা রিপোর্ট: আসন্ন নির্বাচন কমিশন এখনও মানুষের আস্থা অর্জন করতে পারেনি। নির্বাচন কমিশনের কার্যকলাপের কারণেই তাদের ওপর আস্থার অভাব আছে মানুষের। মানুষ ভোট দিতে পারবে কিনা তা নিয়েও এখনও শঙ্কা আছে। নির্বাচনে সহিংসতার বিষয়ে আমরা উদ্বিগ্ন। বললেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খান।

রবিবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সুজন আয়োগিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সুজন সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মনে করেন বর্তমান পরিস্থিতি নৈরাশ্যজনক। মানুষ চায় সুশাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো প্রতিবারই ইশতেহার দেয়, কিন্তু পরে তা বেমালুম ভুলে যায়। অতীতের মতো নির্বাচনী ইশতেহার যেন নিতান্তই কথার ফুলঝুরিতে পরিণত না হয়। আমরা আশা করেছিলাম, দলগুলো তাদের ইশতেহার বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনার রূপরেখা দেবে।

সুজন সভাপতি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের ইশতেহার যথারীতি অনেকটা আগের মতোই। আমরা আশা করব, নির্বাচনের পর তারা ইশতেহার বাস্তবায়ন করবে। গত নির্বাচনকে তো নির্বাচন বলা যায় না। আমরা আশা করছি, নির্বাচনের দিন ভোটারের উপস্থিতি হবে এবং নির্বাচনের পর দলগুলো তাদের ইশতেহার ভুলে যাবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও জোটগুলোর নির্বাচনী ইশতেহারে এবারও উন্নয়ন, সমৃদ্ধি ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিতে পরিপূর্ণ। তবে এখানে নেই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সুনির্দিষ্ট কোনও কর্মপরিকল্পনা।

হাফিজ উদ্দিন বলেন, এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজমান তাতে দেশের জন্য যা দরকার, আমরাও তা চাই, সেটা হলো গণতন্ত্র ও সুশাসন। এটা করতে হলে শুরুতেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।

এসময় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ৩০ ডিসেম্বর ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তাহলে অনেকটাই শঙ্কা কেটে যাবে। ইসি-প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতেরও তাগিদ দেন বদিউল আলম মজুমদার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD