শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে যেসব দেশ ও সংস্থা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা স্পেশাল রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক। ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, এরমধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি থাকবেন ৮১ জন।

সূত্র জানায়, আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেল’র ৩২ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ফ্রান্সের চারজন পর্যবেক্ষকের মধ্যে দুইজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। জাপানের নয়জন পর্যবেক্ষকের মধ্যে চারজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি। স্পেনের একজন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ডেনমার্কের তিনজন পর্যবেক্ষকের মধ্যে একজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। নরওয়ের দুইজন পর্যবেক্ষকের মধ্যে একজন বিদেশি ও একজন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর চারজন পর্যবেক্ষক থাকবেন, এরমধ্যে একজন বিদেশি ও তিনজন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও ২২ জন বাংলাদেশি।

ডিপেন্ডা কেনডেল ইনিশিয়েটিভ এর তিনজন বিদেশি পর্যবেক্ষক থাকবে। যুক্তরাষ্ট্রের থাকবেন ৬৫ জন পর্যবেক্ষক, এর মধ্যে ৩২ জন বিদেশি ও ৩৩ জন বাংলাদেশি। জার্মানীর আটজন পর্যবেক্ষক থাকবেন, এরমধ্যে ছয়জন বিদেশি ও দুইজন বাংলাদেশি। নেদারল্যান্ডস’র চারজন বিদেশি পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের থাকবেন দুইজন বিদেশি পর্যবেক্ষক। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর চারজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও দুইজন বাংলাদেশি। সুইজারল্যান্ডের ছয়জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও চারজন বাংলাদেশি। এশিয়ান ফাউন্ডেশনের সাতজন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে দুইজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD