শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

নজিরবিহীন হয়রানির শিকার হচ্ছেন বিরোধী নেতাকর্মীরা: ড. কামাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীরা নজিরবিহীন পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বলে শুক্রবার ফের অভিযোগ তুললেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

তিনি বলেছেন, যেভাবে পুলিশকে কেন্দ্রীয়ভাবে এবং পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে তা নজিরবিহীন এবং এটি সংবিধান পরিপন্থী।

শুক্রবার ঢাকায় পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ড. কামালের অভিযোগ, পুলিশ প্রশাসন সারাদেশে কেন্দ্রীয়ভাবে আদিষ্ট হয়ে অভিযান চালাচ্ছে। এটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশে ব্যাঘাত ঘটাচ্ছে।

‘জনগণ যদি তাদের ভোট দিতে না পারে তবে তা দেশের স্বাধীনতার ওপর আঘাত করা হবে,’- মন্তব্য ড. কামালের।

নির্বাচনকে প্রহসনে পরিণত না করার আহ্বান জানিয়ে পুলিশের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র ও সংবিধানের প্রতি আপনাদের ন্যূনতম সম্মান দেখানো উচিত।

এই অবস্থায় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জনের পথে যাবে কি না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন যে, পরিস্থিতি যত খারাপই হোক তারা নির্বাচন থেকে সরে আসবেন না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD