শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

ইসিকে এইচ টি ইমাম: জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানায় দলটি। এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, জামায়াত প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে, আদালতের রুল অনুযায়ী তাদের প্রার্থীতা বাতিল করার বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং হাইকোর্ট তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দিয়েছেন। জামায়াতের প্রার্থীরা তাদের হলফনামা যখন দাখিল করেছে তখন তাদের বলতে হয়েছে তারা কোন দলের সদস্য।

যারা ধানের শীষ ব্যবহার করছেন তারা নিজেকে বিএনপির বলেছেন, কিন্তু আসলে তো তারা বিএনপির নন। তাদের ওয়েবসাইটে, পত্র-পত্রিকায় পরিষ্কারভাবে প্রত্যেকের অবস্থান উঠে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে তাদের প্রার্থিতা বাতিলের অনুরোধ করেছি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এইচটি ইমাম ছাড়াও বৈঠকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন রিয়াজুল করিম কাউসার, বিপ্লব বড়ুয়া, নজিবুল্লা হিরু প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD