শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

নৌকায় ভোট চেয়ে মালয়েশিয়া প্রবাসী শরীয়তপুরবাসীর প্রচারণা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বুকিত বিনতাং এ রসনা বিলাস হোটেলে শাহ-আলম হাওলাদার সভাপতিত্বে ও জহিরুল ইসলাম (জহির)-এর পরিচালনায় শরীয়তপুরের প্রবাসীদের উদ্যোগে উন্নয়ন আর সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচার প্রচারণা ও আলোচনা সভার আয়োজন করে।

জহিরুল ইসলাম (জহির)-এর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। সভায় বক্তব্য রাখেন- মান্নান খান, আনোয়ার হোসেন টবলু, সেন্টু, মফিজুর রহমান (আরজু), ইমাম হোসেন রানা, মিজানুর রহমান, বিল্লাল হোসেন, জাবেদ, জামাল, দেলোয়ার, রহমতুল্লাহ, আলমগীর, সনেট ।

অনুষ্ঠানের সভাপতি শাহ-আলম হাওলাদার উপস্থিত নেতাকর্মীসহ সবাইকে বাংলাদেশে নিজ নিজ পরিবারের সদস্যগণকে নৌকায় ভোট প্রদানের আহ্বান করে বলেন, আমাকে বাঁচাতে চাও, তাহলে নৌকা মার্কায় ভোট দিও।

তিনি আরো বলেন, দেশের চলমান উন্নয়নকে গতিশীল এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আরো একবার নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন শরীয়তপুরের বাংলাদেশী প্রবাসী মান্নান খান ,আনোয়ার হোসেন খান (টবলু), মিজান তালুকদার, মো. রহিম মাতবর, জাবেদ ফকির, মফিজুর রহমান আরজু, আবদুর রশিদ, জামাল বয়াতি, মোঃ রেজাউল বিন সামসুদ্দিন, মজিবুর দেওয়ান, মাইনউদ্দিন সিকদার, কাদির মাল, ইমাম হোসেন রানা, অলিল সিকদার, দেলোয়ার মোড়ল, লিটন মাতবর।

এ সময় নৌকার প্রচারণায় শরীয়তপুরের প্রবাসী আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD