শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সিইসি’র বক্তব্যের কড়া জবাব দিলেন কমিশনার মাহবুব তালুকদার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বক্তব্যের কড়া জবাব দিয়েছেন কমিশনার মাহবুব তালুকদার।

গত সোমবার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেছিলেন, দেশে নির্বাচন অনুষ্ঠানে এখনো পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। গতকাল রাঙামাটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, এটা একেবারেই অসত্য কথা।

সিইসির এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে আজ বুধবার ১৯ ডিসেম্বর দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য তুলে ধরেন কমিশনার মাহবুব তালুকদার।

এতে তিনি বলেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা গত ১৮ই ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসি সহ সকল নির্বাচন কমিশনার সমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD