শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ করতে পারছে না : টিআইবি’র নির্বাহী পরিচালক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সত্যিকার অর্থে নির্বাচন বলতে যা বোঝায় সেটি দেশে হবে বলে ধারণা করাটা খুবই কঠিন। বাস্তবে নির্বাচন হবে না কি অন্যকিছু হবে বোঝা যাচ্ছে না।

তিনি বলেছেন, বিরোধীদের ওপর হামলার প্রবণতা অত্যন্ত হতাশাব্যঞ্জক। এ থেকে বোঝা যায় নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবসময় যেটা বলে আসছি যে, এতে করে মোটামুটিভাবে একটি পক্ষ বিশেষ করে যারা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত তারা অনেক বেশি শক্তি প্রয়োগ করে। যেটা নির্বাচনে প্রতিযোগিতার ক্ষেত্রে বৈষম্য তৈরি করে। এক্ষেত্রে একদিক থেকে যেমন সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দকে সরে থাকা উচিত এবং তেমনি নির্বাচন কমিশনের আরো সক্রিয় হওয়া দরকার।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক হবে এই ধারণা করাটা অন্তত এখন পর্যন্ত যা দেখছি তার ওপর ভিত্তি করে কোনো অবস্থায় মনে করা যায় না। এর কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।

বরং উল্টো একপাক্ষিকভাবে নির্বাচন এবং বিশেষ করে শুধুমাত্র এখন বিরোধী নেতাকর্মীরা নয় দেশের যারা ভোটার তাদের মধ্যেও এক ধরনের শঙ্কা কাজ করছে। তারা ভোটের দিনে ভোটের সেই রূপটা পাবে কিনা?

ইফতেখারুজ্জামান বলেন, সত্যিকার অর্থে নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

দেশবাসী এখনো সেটাই আশা করে আছে, শত প্রতিকূলতা সত্ত্বেও একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু এক্ষেত্রে গণতান্ত্রিক অগ্রযাত্রা তো দূরে থাকুক গণতান্ত্রিক বিবেচনায় তা পেছনে হটছে বলে মনে করছি। শুধু তাই নয়, এবারের নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় এবং সবার সমান প্রতিযোগিতার ক্ষেত্র না থাকে তাহলে সেটা অশনি সংকেত। সূত্র: মানবজমিন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD