শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

নির্বাচনী প্রচারে হামলা: বিচার চেয়ে লতিফ সিদ্দিকীর অবস্থান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: টাঙ্গাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলা হয়েছে। গতকাল টাঙ্গাইল-২ (কালিহাতী) আসনের গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার সময় তার গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। লতিফ সিদ্দিকী ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে হামলার জন্য দায়ী করেছেন। এ হামলার বিচার চেয়ে বেলা ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন আব্দুল লতিফ সিদ্দিকী। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করছিলেন তিনি।

লতিফ সিদ্দিকী হামলাকারীদের আটক এবং কালিহাতীর ওসির প্রত্যাহারের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, কালিহাতীর বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাছান ইমাম সোহেল হাজারীর সমর্থক গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের নেতৃত্বে এ হামলা হয়েছে।

অবস্থান কর্মসূচি চলাকালীন লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘আমি রোববার সকালে কালিহাতীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচনী প্রচারণায় গোহালিয়াবাড়ী বল্লভবাড়ীর উদ্দেশে রওনা হই। প্রথমত সরাতৈল বল্লভবাড়ির মাঝামাঝি এলাকায় আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরে আমরা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বল্লভবাড়ীতে মহির উদ্দিন তালুকদারের বাড়িতে যাই। সেখানে গোহালিয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন তালুকদারের সাথে কথা বলার সময় বর্তমান সংসদ সদস্য হাছান ইমাম খানের ইন্ধনে তার বাহিনী আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা দিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে অন্তত চারটি গাড়ি ভাংচুর করে। এতে আহত হন অন্তত ২০ জন নেতাকর্মী।’ পরে বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা শহীদুল ইসলাম এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সঙ্গে দেখা করেন লতিফ সিদ্দিকী।

সেখানে তিনি কালিহাতীর ওসি মীর মোশারফ হোসেনের প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে তাদের জানান। এদিকে হামলার খবর কালিহাতীতে ছড়িয়ে পড়লে লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকরা প্রতিবাদ মিছিল বের করেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মহোদয়ের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমান এমপি ও আওয়ামী লীগের প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারী সাংবাদিকদের জানান, হামলাকারীদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD