শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

স্বাধীনতা এলেও মানুষের মুক্তি আসেনি: ড. কামাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: বাংলাদেশে স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি বলে মন্তব্য করেছে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেছেন, মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

ড. কামাল বলেন, স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। শহীদদের লক্ষ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ পূরণ হয়নি। সেই লক্ষ্যপূরণে আমাদের কাজ করতে হবে। এজন্য আমরা দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি।

তিনি বলেন, বিজয়ের মাসে শপথ নিতে হবে কোন জরবদস্তি, কোন লাঠিয়াল, সন্ত্রাসের ব্যবহার মেনে নেওয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে তারাই জরবদস্তি, লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার করে। স্বাধীন দেশে এগুলো মানা হবে না।

ড. কামাল বলেন, স্বাধীনতায় কি পেয়েছি তা এখানে এসে স্মরণ করতে হবে। শহীদদের চাওয়া আইনের শাসন, গণতন্ত্র, মানুষের অধিকার মূল্যায়ন করতে হবে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD