শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আ.লীগ থেকে সুইটিকে বহিষ্কার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ থেকে সুইটি আক্তার শিনুকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এক তরুণ রিকশা চালককে প্রকাশ্যে মারধর করতে দেখা যায়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা ঝড় বয়ে যায়। এরই প্রেক্ষিতে দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হারুন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। দলীয় কর্মকাণ্ডে তার আচরণ প্রশ্নবিদ্ধ করছিল দলকে। আমরা তাকে এর আগে বারবার সতর্ক করেছি কিন্তু তিনি সংশোধন হননি। বরঞ্চ একই ধরনের ঘটনা ঘটিয়েই যাচ্ছিলেন।’

আব্দুল হারুন আরো বলেন, ‘ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছিল। যার ফলে নির্বাহী কমিটির বৈঠকে তাকে দলের সমস্ত কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১১ ডিসেম্বর তাকে মহিলা সম্পাদিকা ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে।’

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় এক নারী, এক তরুণ রিকশাচালকের ওপর চড়াও হয়েছেন। তিনি নিজেই ওই রিকশার যাত্রী ছিলেন। দ্রুত রিকশা না চালানোর কারণে তিনি চটে যান। ভিডিওতে রিকশাচালকের ওপর মারমুখী অবস্থায় দেখা যায় তাকে।

এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে সবার সামনে রিকশা থেকে নেমে চালকের গায়ে হাতও তোলেন তিনি। আবারো রিকশা উঠে হাতের ব্যাগ দিয়ে চালককে মারতে উদ্যত হন। ক্ষুব্ধ হয়ে তাকে লাথি ছুঁড়তেও দেখা যায়। পরে তার পরিচয় পাওয়া যায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD