শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান ইইউ’র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। আগামী নির্বাচনের একমাসেরও কম সময় হাতে থাকতে এই আহ্বান জানালো ইইউ মিশন।

সোমবার (১০ ডিসম্বের) ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) মিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।ওই বিবৃতিতে ইইউ মিশনের প্রধান ছারাও স্বাক্ষর করেছেন নরওয়ের মিশনের প্রধান এবং সুইজারল্যান্ড মিশনের প্রধান।

আগামী নির্বাচনের উপর গুরুত্বারোপ করে বিবৃতিতে আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের চলমান জাতীয় উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ‘সাংবিধানিক অংশগ্রহণমূলক নির্বাচন’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা প্রত্যক বাংলাদেশির জন্য গুরুত্বপূর্ণ।

নাগরিক নিরাপত্তা, বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ মিশনের প্রধান।

তবে ওই সকল বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনের দেয়া কমিটমেন্টকে অভিনন্দন জানানো হয়েছে ওই বিবৃতিতে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে এবং সকল ধরনের সহিংসতা থেকে সরে আসতে আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD