শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন, কাল প্রতীক বরাদ্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন রোববার (৯ ডিসেম্বর)। এদিন বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীবে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত বার্তাবাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। সোমবার (১০ ডিসেম্বর) চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরপরই শুরু হবে আনুষ্ঠানিকভাবে প্রচার।

ইসি সূত্রে জানা গেছে, রোববার বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলেও গত কয়েকদিনে অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী আজ মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে ইসির কর্মকর্তাদের ধারণা।

ইসির নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আজ বিকালের মধ্যে বৈধ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে। কেননা বর্তমানে একটি আসনে রাজনৈতিক দল বা জোটের একাধিক বৈধ প্রার্থী রয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সালের ১৬(২) ধারা অনুযায়ী, বৈধ একাধিক প্রার্থীর মধ্য থেকে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা সমমর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তির স্বাক্ষরে একজনকে প্রতীক বরাদ্দের জন্য চিঠি পাঠাতে হবে। দলের পক্ষ থেকে একজনকে প্রতীক বরাদ্দের চিঠি পাঠানো হলে বাকিদের মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ২১ দিন আগে প্রার্থীরা প্রচার শুরু করতে পারেন। ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ১০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হচ্ছে। যদিও আগামীকাল ১০ ডিসেম্বর রিটার্নিং অফিসাররা ৩০০ আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবেন।

প্রতীক বরাদ্দের পরপরই মূলত প্রচার শুরু হবে প্রার্থীদের। ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। পরে ১২ নভেম্বর পুনঃতফসিল করে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD