শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘৩০ ডিসেম্বর নির্বাচন নিয়ে শঙ্কা, উদ্বেগ ও উৎকণ্ঠা থাকলেও আছে সম্ভাবনা’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশের নির্বাচনে নিয়ে ওয়াশিংটনে উইলসন সেন্টারের সেমিনারে বক্তারা

যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শঙ্কা, উদ্বেগ ও উৎকণ্ঠার কমতি নেই বাংলাদেশের উন্নয়নের বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্রের। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে একদিকে যেমন শঙ্কা অপরদিকে সম্ভাবনার দ্বার উম্মোচনের সুযোগ হিসেবে দেখছে দেশটি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসনের নামে প্রতিষ্ঠিত খ্যাতনামা নীতিনির্ধারণী থিংক ট্যাংক- উইলসন সেন্টারের আয়োজনে বাংলাদেশের নির্বাচন বিষয়ক এক বিশেষ সেমিনারে দেশটির এমন দৃষ্টিভঙ্গি উঠে আসে।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, সাংবাদিক ও গবেষক বিশেষ ওই সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।

উইলসন সেন্টারের উপ পরিচালক ও দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র এসোসিয়েট মাইকেল কুগেলম্যানের সঞ্চালনায় প্যানেল আলোচক হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন, সেন্টারের সিনিয়র স্কলার ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলাম বি মাইলাম। ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংউইসড প্রফেসর আলি রিয়াজ, সাউথ এশিয়ান জার্নালের প্রকাশক গোলাম সোহরাওয়ার্দী ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ড. তামিনা চৌধুরী।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জে রানজ, রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সিটিটিউটের গণতন্ত্র এবং সুশাসন বিষয়ক প্রধান ড. জ্যাফরি ম্যাকডোনাল্ড, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী, স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ বিভাগের কর্মকর্তা আনান্দ কৃষ্ণা প্রমুখ।

৩০ ডিসেম্বরের নির্বাচনকে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন উল্লেখ করে সেমিনারে প্যানেল আলোচকরা বলেন, এই দিনই নির্ধারিত হবে বাংলাদেশ কি কর্তৃত্ববাদের দিকে অগ্রসর হবে, না গণতন্ত্রের পথে ফিরে যাবে। বাংলাদেশের মানুষের আকাঙ্খা একটি জনপ্রতিনিধিত্বশীল ও গণতান্ত্রিক সরকার। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ তাদের এই আকাঙ্খাকে বাস্তবে রূপ দিবে বলে সেমিনারে আশাবাদ ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, নির্বাচনে বিরোধী পক্ষের প্রার্থী, সমর্থক এবং তৃনমূল পর্যায়ের কর্মীরাও সরকার পক্ষের টার্গেটে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’র দৃশ্যমান কোনো আবহ তৈরি হয়নি।

বাংলাদেশের শাসন ব্যবস্থার দুর্বল দিকগুলি তুলে ধরে এতে বলা হয় ১৯৯১ সাল থেকে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটলেও ২০০৬ সালে এসে দেশটি হোঁচট খায়। আর ২০০৮ সালের পর থেকে তা পুরোপুরি পর্যুদস্ত । তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থাকে এক নিমিষেই বাতিল করে দেয়া হয়। ফলে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে পাকাপোক্ত হয়। ২০১৪ সালে বিএনপি’র নির্বাচন বয়কটের সমালোচনা করে সেমিনারে বলা হয়, দেশের বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ায় অথরিটিরিয়ান রেজিম বা কর্তৃত্ববাদের ব্যাপক বিস্তার ঘটেছে।

তারা বলেন, বিরুদ্ধ মত দমনে সরকারের দমননীতি অতিতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। কেবল বিরোধী রাজনীতিকই নয়, ছাত্র সমাজ, সাংবাদিক কিংবা সুশিল সমাজের প্রতিনিধি কেউই সরকারের রোশানল থেকে থেকে বাদ পড়েননি। ভয়ের সংস্কৃতি চালু করে সরকার যে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক।

সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশের জনগনকেই তাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিনির্মাণে এগিয়ে আসতে হবে বলে সেমিনারে মত প্রকাশ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD