শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কিশোরগঞ্জ-২ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর হাড্ডা-হাড্ডি লড়াই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

কিশোরগঞ্জ থেকেে এ.এম.উবায়েদ: একাদশ জাতীয় সংসদের নিবার্চনে কিশোরগঞ্জ-২ আসন নিয়ে চলছে কিশোরগঞ্জের সর্বত্র বিশ্লেষণ। নানান কারণে এ
আসনে ভোটের সমীকরণ বেশ জটিল বলে মনে করছেন সাধারণ ভোটাররা তথা পাকুন্দিয়া কটিয়াদীবাসী।

এবারের নিবার্চনে ভোটাররা ঠিক কাকে রায় দিবে তা নিয়ে এতো মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আপিলে বিএনপি দলীয় প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বৈধঘোষণার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আনন্দ প্রকাশ করেন
নেতাকর্মীরা।

আপিলে শুনাণী শেষে বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন তার মনোনয়নপত্র ফিরে পাওয়ায়বদলে যায় এই আসনের ভোটের দৃশ্য। যদিও এই আসন থেকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক আইজিপি,রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদকে এখন লড়াই করতে হবে ভোটযুদ্ধে।

এ আসনের বিএনপির নেতাকর্মীরা মেজর আখতারের মনোনয়নপত্র বাতিলের প্রাথমিক বাছাইয়ে হওয়ায় দলের নেতাকর্মীরাঅনেকটা দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পুলিশের সাবেক
আইজিপি,রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ হওয়ায় মেজর (অব.) আখতারুজ্জামানই হচ্ছেন উপযুক্ত প্রতিদ্বন্ধী বলে মনেকরছেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে সাধারণ ভোটারগণ মনে করছেন, জনপ্রিয়তা কিংবা পেশিশক্তিতে কিশোরগঞ্জ-২ আসনে হাড্ডা-হাড্ডি লড়াই হতেপারে। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে প্রধান দুই দলের মনোনয়ন

নিয়ে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হলেন, বহুল আলোচিত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন এবং আওয়ামী লীগে সদ্য যোগদানকারী অবসরপ্রাপ্ত পুলিশের সাবেক আইজিপি ,রাষ্ট্রদূত ও সচিব
নৌকার প্রার্থী নূর মোহাম্মদ।

আখতারুজ্জামান রঞ্জন ও নূর মোহাম্মদ এ আসনের কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের অধিবাসী। একই এলাকার এ দুই ঘনিষ্ঠ কৃতি ব্যক্তিত্বের মধ্যে আখতারুজ্জামান রঞ্জন বিএনপি এবং নূর মোহাম্মদ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনী মাঠে নামায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে, পুলিশের আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন নূর মোহাম্মদ। আর এ কারণে এখানকার রাজনীতির এ দুই নবীন-প্রবীণ রাজনীতিকের ভোটযুদ্ধ এখন ‘টক অব দ্যা কিশোরগঞ্জ’।

জানা গেছে, কিশোরগঞ্জের এ আসনের বিএনপির টিকিটে দু’বার আখতারুজ্জামান রঞ্জন, একবার তার ছোটভাই আনিসুজ্জামান খোকন ও হাবিবুর রহমান দয়াল একবার নির্বাচিত হন। আওয়ামী লীগ দলীয় টিকিটে বর্তমান মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন একবার, প্রয়াত সংসদ সদস্য ডা. আবদুল মান্নান দু’বার, প্রয়াত আইনমন্ত্রী মনোরঞ্জন ধর একবার নির্বাচিত হন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD