শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৯ম শ্রেণীর ছাত্র গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কান্তনগর এলাকা থেকে নবম শ্রেণীর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ ও মামলার বর্ণনার সূত্রে জানা গেছে, অভিযুক্ত জুবায়ের আহমেদ জুবাইল (১৫) প্রতিবেশীর মেয়ে ও বিলচাপড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রীটিকে উত্ত্যক্ত করে আসছিল। ১৮ জুন রাত ১১টার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে জুবাইল তাকে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। নির্যাতিতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে জুবাইল পালিয়ে যায়। ভুক্তভোগীকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধুনট থানার এসআই খোকন কুন্ডু জানিয়েছেন, বুধবার (২০ জুন) সকালে গ্রেপ্তারকৃত জুবায়েরকে বগুড়ার শিশু আদালতে পাঠানো হয়েছে। তবে বিকাল পর্যন্ত বিচারকের আদেশ পাওয়া যায়নি।

গত ১৮ জুন রাতে এ ঘটনায় ছাত্রীর ফুফা ধুনট থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। অভিযুক্ত জুবায়ের আহমেদ জুবাইল ধুনট উপজেলার হাসাপোটল গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে স্থানীয় এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD