শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

৭১ ও ২৪’র উদ্দেশ্য সাধারণ মানুষের জীবিকা সুষ্ঠু করা: অর্থ উপদেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা। আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করব। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ২৬ মার্চে আমরা তাদের স্মরণ করি, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন। তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আমাদের আজকের স্বাধীনতা। আমরা এই দিবসে একটা ঘোষণা করি, নতুন বাংলাদেশকে আরও সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষ আরও সুখী সমৃদ্ধ হয়।

তিনি বলেন, ২০২৪ এ যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। অতএব এ দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতির সর্বশ্রেষ্ঠ দিন। অতএব এ দিনকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD