জার্মানবাংলা ডেস্ক: ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও অভিযোগ উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) স্মারিকলিপি প্রদান করবে মর্মে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ জানুয়ারি) ইসি বরাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্যাডে চিঠি পাঠান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচন কমিশন সচিবালয় বরাবর চিঠিতে উল্লেখ করা হয়- ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, মামলা, গ্রেফতার, ভয়-ভীতি প্রদর্শন, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের আটক ও প্রার্থীতা বাতিল বিষয়গুলো।
এ বিষয়ে ইসির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের সকল প্রার্থী একযোগে স্মারকলিপি প্রদান করবে।
এদিকে নির্বাচনে পূর্বে ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা, গ্রেফতার, আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম ভয়-ভীতি দেখে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সকল প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির চেষ্টা করেছিলেন মর্মে একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে শোনা যায় ব্যারিস্টার মওদুদ তার দলের অন্য এক প্রার্থীর সঙ্গে ওই বিষয় নিয়ে কথা বলছেন। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় সকল প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশন সবিচালয়ের সামনে অবস্থান কর্মসূচি করা সম্ভব হয়নি।
তবে নির্বাচন পরবর্তী ঠিকই স্মারকিলিপি দিতে একমত হয়েছে ঐক্যফ্রন্ট নেতারা।