শিরোনাম :
ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক দুই আইজিপির জামিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা ও শহুদুল হকের ৬ মাসের জামিন হয়েছে। আজ সোমবার ২১ জানুয়ারি বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

চার বছরের দণ্ডের বিরুদ্ধে তাদের করা আপিলে শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ আরশাদুর রউফ ও জামিলুর রহমান। এ আদেশের ফলে তাদের মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আরশাদুর রউফ গণমাধ্যমকে জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুটি ধারায় আশরাফুল হুদা ও শহুদুল হকের চার বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে তারা ১৪ মাস সাজাভোগ করেছেন। এ অবস্থায় সাজাভোগের বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে হাইকোর্ট তাদের ছয় মাসের জামিন দেন। বর্তমানে তারা গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। এ আদেশের ফলে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের তিন শতাধিক নেতাকর্মী।

এ মামলার রায় হয় গত ১০ অক্টোবর। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন আদালত।

এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD