রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধি : আল্লাহর অশেষ রহমতে হেসে উঠেছে অসহায়, এতিম পথশিশুরা।
তারুণ্যক টিমের আয়োজনে এবং ড: মাহমুদ এণ্ড আব্দুল কারীম আল সাবনান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া জেলার পদ্মা উপকুলের ১০০ জন অসহায় এতিম ও পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ এবং আর্থিকভাবে সাহায্য দেওয়া হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও তারুণ্যক টিম অসহায় মানুষের মুখে হাসি এনে দেবার মত মহৎ কাজে এলাকার তরুণদের নিয়ে কাজ করেছেন।

পথশিশুর মুখে হাসি ফুটালো “তারুণ্যক”
তারুণ্যক টিমের প্রতিষ্ঠাতা রাইসুল আলম রবিন বলেন, “আমাদের দেখাদেখি সারা বাংলাদেশের তরুণরা অসহায়দের পাশে এগিয়ে আসুক এবং সমাজের সকল ভালকাজে অংশগ্রহণ করুক। ভালকাজে এগিয়ে আসলেই তরুণরা মাদক মুক্ত থাকবে। সুন্দর সমাজ গড়ে উঠবে।”পরিশেষে তারুণ্যক টিম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যারা সকল সময় বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই অসহায় মানুষের মুখে হাসি যেন সেই সব মানুষের মনে ছড়িয়ে পড়ে।