শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ঢাকা জেলা প্রশাসনের সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে চালু করা হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ। নতুন এ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ ও আবেদন দাখিল, তথ্য সংগ্রহ এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ পাবেন।

 

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়।
প্রাথমিকভাবে hellodc.bd থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। গুগল প্লে-স্টোরে রিভিউ প্রক্রিয়া সম্পন্ন হলে এটি প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও উন্মুক্ত করা হবে। এছাড়া ঢাকা জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

 

নাগরিকদের সুবিধার্থে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১৬০৬০৬০ নম্বরে সরাসরি কল করেও সেবা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, অ্যাপটির মাধ্যমে ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানো যাবে। পাশাপাশি প্রতিটি আবেদনের বর্তমান অবস্থা বা অগ্রগতিও ব্যবহারকারীরা অ্যাপ থেকেই জানতে পারবেন।

 

এছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট, এনজিও-সংক্রান্ত কার্যক্রম, লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি-সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন ধরনের সরকারি সহায়তা এক প্ল্যাটফর্ম থেকেই পাওয়া যাবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা নাগরিকদের সময়, ব্যয় ও হয়রানি কমানোর পাশাপাশি জেলা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করে তুলবে।
ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, নাগরিক সেবাকে আধুনিক ও সহজলভ্য করতে ‘হ্যালো ডিসি’ একটি সময়োপযোগী উদ্যোগ।

 

তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে আরও নতুন সেবা যুক্ত করে ‘হ্যালো ডিসি’ অ্যাপকে একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

 

সূত্র: ঢাকা জেলা প্রশাসন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD