শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

স্লিপ যার চাল তার!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
পলাশবাড়ীতে ভিজিএফ চাল বিতরনে ব্যাপক অনিয়ম

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার নবগঠিত পৌরসভার ভিজিএফ চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে। পৌর সচিব সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নবগঠিত পলাশবাড়ী পৌরসভার অনুকুলে ১৫৪০ টি কার্ডের অনুকুলে ২৩ মেঃ টন ১০০ কেজি চাল বরাদ্দ করা হয়।বরাদ্দ অনুযায়ী তালিকা প্রনয়নের কথা থাকলে ও বিগত সময়ের তালিকা মোতাবেক চাল বিতরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।পদ অধিকার বলে পৌরসভার সদস্যদের নামে ২০ টি করে স্লিপ বরাদ্দের সিদ্ধান্ত গ্রহন করে পৌর প্রশাসক। এই সিদ্ধান্ত অনেক সদস্যই মেনে নিতে পারেনি।

কিন্তু পৌর প্রশাসক নিজের ইচ্ছা মত চালের স্লিপ বিভিন্ন ব্যাক্তি, ও দলের হাতে তুলে দেন।তালিকায় নাম থাকলে ও স্লিপ পায়নি অনেকেই!স্লিপ যার চাল তার! কেবল মাত্র স্লিপ যার হাতে ছিল সেই চাল পেয়েছে।পৌরসভা এলাকার বাসিন্দা নয় এমন কয়েক জন ব্যাক্তির হাতে ও ভিজিএফ স্লিপ দেখা যায়। অথচ পৌরসভা এলাকার বাসিন্দারা অনেই চাল না পেয়ে খালি হাতে ফিরে যায়। আবার অনেক সরকারী কর্মচারীদের স্লিপ বিতরন করতে দেখা গেছে।

সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌরসভার পদ অধিকার বলে সদস্য হাবিবুর রহমান ইসলাম জানান পৌর প্রশাসক নিজের খেয়াল খুশি মত ভিজিএফ বিতরন করছেন।

পৌর সভার সচিবের নিকট মতামত জানতে চাইলে তিনি জানান স্থানীয় সাংবাদিকদের নামে ১০০ স্লিপ বরাদ্দ করা হয়েছে।পলাশবাড়ী প্রেসক্লাবের একাংশের সভাপতি রবিউল হোসেন পাতা বলেন আমি পৌরসভা কাছ থেকে ২০ টি স্লিপ ভাগ পেয়েছি।

প্রেসক্লাব অপরাংশের সভাপতি রফিকুল ইসলাম জানান, আমার প্রেসক্লাবের নামের ২০টি স্লিপ সাধারন সম্পাদক মাসুদার রহমান মাসুদ রিসিভ করেছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদুৎ জানান, আমি কিছু জানিনা! পৌরসভায় আমি কোন হস্তক্ষেপ করি নাই।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মেজবাউল হোসেন বলেন পুর্বের ন্যায় তালিকা অনুযায়ী ভিজিএফ বিতরনের সিদ্ধান্ত নিয়েছি।ভিজিএফ বিতরনে কোন অনিয়ম হয় নি।
ভিজিএফ বিতরনে অনিয়মের অভিযোগ সুষ্ঠু ভাবে তদন্তের জন্য পৌরবাসী জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD