শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

স্বাধীনতা সাইকেল র‍্যালি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মার্চ, ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবস সাইকেল র‍্যালি। সোমবার (২৬ মার্চ) বিকেল ৩টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়ে সিআরবি’র শিরীষতলায় গিয়ে শেষ হয়।

চবি মার্কেটিং বিভাগের রজতজয়ন্তীর মুল আয়োজন অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ মার্চ। এর আগই স্বাধীনতা সাইকেল র‍্যালির মাধ্যমে যেনো রজন্তজয়ন্তীর জয় উল্লাসে মেতে উঠলো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভাগের সাবেক ও বর্তমান প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী সাইকেল র‍্যালিতে অংশ নেয়ার জন্য প্রেসক্লাব চত্বরে মিলিত হয়। তাদের গায়ে নীল রঙের টি-শার্ট আর হাতে লাল-সবুজের পতাকা নিয়ে গেয়ে ওঠে জীবনের জয়গান। সাইকেল র‍্যালীর টাইটেল স্পন্সর হিসেবে ছিলো ‘অভিযাত্রিক’।

এসময় চবি মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. সামছুদ্দোহা বলেন, সাইকেল র‍্যালিতে তারুণ্যের যে উচ্ছ্বাস সেটি স্বাধীনতারই বহির্প্রকাশ। এই র‍্যালির মাধ্যমে ২৯-৩০ মার্চ মার্কেটিং বিভাগে যে মিলনমেলা রচিত হবে তার আগামবার্তা জানান দেয়া হলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD