শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

স্বর্ণ ব্যবসায়ীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০১৯
নোয়াখালীর হাতিয়ায় স্বর্ণ ব্যবসায়ী শিপ্লব চন্দ্র বণিকের খুনিদের গ্রেপ্তার ও লুষ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারে দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী শিপ্লব চন্দ্র বণিক হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং লুষ্ঠিত টাকা স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব ভবনে শিপ্লব চন্দ্র বণিকের দুই শিশু সন্তানকে সাথে নিয়ে তার স্ত্রী পাখি রাণী বণিক এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় লিখিত বক্তব্যে পাখি রাণী বণিক বলেন, ১৩ এপ্রিল রাতে হাতিয়ার আফাজিয়া বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সততা স্বর্ণ শিল্পালয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা শিপ্লবকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তারা দোকান থেকে নগদ ২২ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ৫ জনকে গ্রেফতার করলেও তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদেরকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি। উল্টো আসামিরা দুই সন্তান সহ তাকেও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে হত্যাকান্ডে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং লুন্ঠিত টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবি জানানো হয়।

এ ব্যাপরে হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, হত্যায় জড়িতদের প্রত্যেককে গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD