শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি লোকসান কমিয়ে রেলকে লাভজনক করতে সংসদীয় কমিটির সুপারিশ  বন্যা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় ১৪ জেলায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের স্ত্রী হত্যার অভিযোগে স্বামী কামরুল ইসলামকে (৪২) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার সময় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই মৃত্যুদন্ড প্রদান করেন।

মৃত্যু দন্ডপ্রাপ্ত কামরুল ইসলাম সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বন বাড়িয়া গ্রামের আবুল হোসেন ডিলারের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ার পারভেজ লিমন এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৮ সালে কামরুল ইসলামের সাথে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আব্দুল আজিজের কন্যা মুন্নী খাতুন (৩২) এর বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের পর থেকে আব্দুল আজিজ যৌতুকের জন্য মুন্নীকে প্রায়ই নির্যাতন করতো। এরই জের ধরে ২০১২ সালের ১২ জুলাই তিন লাখ টাকা যৌতুক দাবী করে মুন্নীকে মারপিট করে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী কামরুল ইসলাম। এঘটনায় মুন্নী খাতুনের বড় বোন পারুল বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

মামলার বাদী নিহতের বড় বোন পারুল বেগম এই রায়ের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে আসামীর দ্রুত মৃত্যুদন্ড কার্যকর করার দাবী জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD