শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

‘স্ত্রীকে মাঝে মধ্যে পেটানো জরুরি’ (ভিডিও)

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

কাতারের এক সমাজতাত্ত্বিক মন্তব্য করেছেন স্ত্রীকে মাঝে মধ্যে পেটানো জরুরি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল থেকে এসব কথা বলে বিতর্কের স়ৃষ্টি করেন আল আজিজ আল খাজরাজ। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একটি ভিডিওতে দেখা যায়, আজিজ মুসলিম পুরুষদের শেখাচ্ছেন, অবাধ্য বউকে সঠিকভাবে মারধরের কৌশল।

তিনি বলেন, প্রিয় দর্শক, বিশেষত বিবাহিত দর্শকরা, আপনাদের জানা উচিত কীভাবে শাস্তি দিতে হয় বউকে। প্রতিদিন বউকে না পেটালেও প্রেমে ঘাটতি হলে সামান্য মারের প্রয়োজন। আজিজের মতে, পুরুষ ও নারীর পার্থক্য বুঝিয়ে দিতেই না কি বউকে শাস্তি দেওয়া জরুরি।

এখানেই না থেমে বউকে মারার বিভিন্ন কৌশলও শিখিয়েছেন তিনি। ওই ভাইরাল হওয়া ভিডিওতে আজিজের সঙ্গে দেখা গিয়েছে এক বালককেও। বউ পেটানোর কৌশল শেখাতে আজিজকে সাহায্য করছে সে। ওই বালককে ‘বউ’ হিসাবে দেখিয়ে আজিজ শিখিয়েছেন কী ভাবে মারা উচিত।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনরা আজিজের মানসিকতা ও তার ভিডিও’র যৌক্তিকতা নিয়ে সমালোচনায় বিদ্ধ করেছেন তাকে। ধিক্কার জানিয়ে পড়েছে একের পর এক কমেন্ট। এরপরই ওই ভিডিওতে কমেন্ট করা বন্ধ করেছেন
আজিজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD