শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

সৌদি আরবে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণ নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

জীবিকার তাগিদে পরিবার ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ইসহাক সায়েদ (২১)। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণ না হতেই পাড়ি জমালেন না ফেরার দেশে। সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ রেমিট্যান্স যোদ্ধা।

বুধবার (৯ এপ্রিল) ভোররাতে দাম্মামে মোটরসাইকেলে করে খাবার পৌঁছে দিতে গিয়ে একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়েন ইসহাক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইসহাক ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ী গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে এবং হাঙ্গরি নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম বলেন, সন্তানকে অনেক কষ্ট করে বিদেশে পাঠিয়েছিলাম সংসার চালানোর জন্য। আজ সকালে তার মৃত্যুর খবর শুনেছি। আমি সরকারের কাছে অনুরোধ করছি— আমার ছেলের মরদেহ যেন দ্রুত দেশে আনা হয়। আমি অন্তত নিজের হাতে তাকে দাফন করতে চাই।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, পরিবার যদি লিখিতভাবে আবেদন করে, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD