শিরোনাম :
বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ঈদের চাঁদ দেখা গেছে। খবরটি নিশ্চিত করেছে বিশ্বের অনেক গণমাধ্যম।
মধ্যপ্রাচ্যের শুক্রবার ঈদ হলে বাংলাদেশে ঈদ হতে যাচ্ছে শনিবার। তাছাড়া বাংলাদেশের কিছু মুসলমান সৌদি আরবের সঙ্গে মিলিয়ে আগামীকাল পালন করবেন ঈদ।
একই সঙ্গে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে মালয়েশিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি মুখপাত্র সায়েদ দানিয়াল সায়েদ আহমেদ এই খবর জানিয়েছেন।
এদিকে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতেও ঈদ হবে আগামীকাল। তুরুস্কেও আগামীকাল ঈদ উদযাপন করা হবে। দেশটির প্রধান সংবাদ মাধ্যম ডেইলি নিউজ এই চাঁদ দেখার কথা জানিয়েছে।
মালয়েশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম বারনামা বলছে, সায়েদ দানিয়াল নামে মালয়েশিয়ার সরকারের মুখপাত্র বলেন, ‘মালয়েশিয়ায় শুক্রবার ঈদুল ফিতর পালন করা হবে।’
এদিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সেখানে তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) আমরা ঈদ উদযাপন করব। আজকেই রমজানের শেষ দিন হলেও আমাকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে। আমার বিশ্রাম নেওয়া সময় নেই।’
ঘরমুখো মানুষদের প্রতি মাহাথির বলেন, ‘আপনারা মনে রাখবেন, আপনাদের পরিবার অপেক্ষা করছে। এজন্য কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি আরো বলেন, ‘গাড়ি চালানোর সময় তাড়াহুড়া না করে স্বাভাবিক গতিতে চালানো ভালো।’
মালয়েশিয়ার প্রতিবেশী সিঙ্গাপুরেও শুক্রবার ঈদ উদযাপন করা হবে। দেশটির একজন মুফতি ড. মোহাম্মদ ফাতরিস বাকারাম এক বিবৃতিতে এই খবর জানান। সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এই খবর জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সংবাদ মাধ্যম খালিজ টাইমস এ খবর দিয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ায় আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। দেশটির চাঁদ দেখা কমিটি সমন্বয়ক ড. সাব্বির আহমেদ এক বিবৃতিতে জানান, আজ দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। এজন্য শনিবার ঈদ পালন করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD