শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সৈয়দ আশরাফুল আর শপথ নিবেন না

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে সৈয়দ আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছিলেন। বৃহস্পতিবার ৩ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কিন্ত তার আর শপথ নেয়া হলো না। সৈয়দ আশরাফুল আর শপথ নিবেন না।

নির্বাচনে জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই লাখো ভক্ত অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।

প্রবাসী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফকে বিশেষভাবে স্নেহ করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে দেশে না থেকেও সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন। ১ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

অসুস্থ থাকায় শপথ নিতে পারেনি সৈয়দ আশরাফ। এ জন্য সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন। বুধবার স্পিকারের দফতরে সৈয়দ আশরাফের ওই চিঠি পৌঁছে।

নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে নির্বাচিতদের বৃহস্পতিবার শপথের আয়োজন করে সংসদ সচিবালয়। সেই অনুযায়ী শপথ নিয়েছেন সংসদ সদস্যরা।

সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দুই মেয়াদে ওই দায়িত্ব পালন করেন তিনি।পরে তাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়।

১৯৭৫ সালে কারাগারে জাতীয় চার নেতা নিহত হওয়ার পর যুক্তরাজ্যে চলে যান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ। দীর্ঘদিন পর দেশে ফিরে ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে পুনর্নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD