শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সেনবাগের নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ:আটক এক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
পুলিশের মাঝে ধর্ষক রাজন

আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগের বসন্তপুর বাজারে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বিকেলে রাজন (২৫) নামের এক সিএনজি চালককে আটক করেছে।

শিশুটির পরিবার জানায়, ওই শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্রী। দুপুরে স্কুল চলাকালীন তার শরীর খারাপ লাগায় ছুটি নিয়ে বাড়ি যাবার পথে সিএনজি চালক রাজন শিশুটিকে বাড়ি পৌছে দেবে বলে গাড়িতে তুলে নেয়। পরে বসন্তপুর বাজারের একটি সিএনজি গ্যারেজে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় শিশুটির শোর চিৎকারে স্থানীয়রা শিশুকে উদ্ধার করে এবং রাজনকে আটক করে। পরে স্থানীয় বখাটে দুই যুবক রাজনকে স্থানীয় লোকজনদের থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে ওই শিশুর স্বজনরা সেনবাগ থানায় অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে রাজনকে বিকেলে আটক করে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, ধর্ষনের দায়ে অভিযুক্ত সিএনজি চালক রাজনকে পুলিশ আটক করা করেছে। নির্যাতনের স্বাীকার ওই শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য পাঠানো হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শনিবার রাত পৌনে নয়টায় নয় বছরের একটি শিশু ধর্ষনের অভিযোগ নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD