শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

সেতাই মাধ্যামিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানে ব্যাপক দূর্নীতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৫ আগস্ট, ২০১৯
শার্শার সেতাই মাধ্যামিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের বরাদ্দ কৃত টাকা হাতিয়ে নিতে মরিয়া প্রধান শিক্ষক -চলছে দায়সারা কাজ

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শার সেতাই এসিআই মাধ্যামিক বিদ্যালয়ের ছয় রুম বিশিষ্ট ৪তলা ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৭৩ লাখ টাকা থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম তাই দায় সারা চলছে ভবন নির্মানের কাজ বলে উঠেছে নানা অভিযোগ।আবার অনেকে বলছেন, বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত ২ কোটি ৭৩ লাখ টাকা থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে তিনি ঠিকাদারের সাথে হাত মিলিয়ে ভবন নির্মাণের কাজে অনিয়ম ও দায়সারা করতে উঠে পড়ে লেগেছেন। আর তার এই অনিয়মের কাজে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে হতে হচ্ছে শারীরিক ভাবে লাঞ্চিত।ফলে এলাকাবাসী ও বিদ্যালয়টির অভিভাবক মহলে চরম হতাশা বিরাজ করছে।

জানা গেছে, যশোরের শার্শার সেতাই গ্রামেরবআলহাজ্ব আব্দুর রহমান ফকিরের ছেলে সেতাই এসিআই মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য বরাদ্দ হয়ে আসা ২ কোটি ৭৩ লাখ টাকা থেকে মোটা অংকের টাকা নয় ছয় করে হাতিয়ে নিতে ঠিকাদারের সাথে হাত মিলিয়ে ভবন নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম করে চলেছেন। বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজে চলছে অত্যন্ত নিম্নমানের ইট, বালু, সিমেন্টের ব্যবহার। নির্মানাধীন পিলার সামান্য ধাক্কায় পড়ছে খঁসে।কারন সিমেন্টের চাইতে বেশী বালি মিশ্রন করে করা হয়েছে সমস্ত ঢালাই কাজ।

সিডিউলের কোন নিয়ম নীতি না মেনে সিমেন্টের থেকে বালুর পরিমান বেশী ব্যবহার হচ্ছে ২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দকৃত এই বিদ্যালয়ের নির্মাণধীন ভবনের নির্মান কাজ।ফলে মোটা অংকের টাকায় নির্মানাধীন ভবন নির্মানে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের এহেন অনিয়ম ও দূর্নীতির কাজে এলাকাবাসী ও অভিভাবক মহলে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্ট হয়েছে। ফুঁসে উঠেছে এলাকার সচেতন মহল।

আর এ চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গত শনিবার। এলাকাবাসী তার এহেন কাজের প্রতিবাদ করতে গেলে
(শনিবার দুপুরে) প্রধান শিক্ষকের সাথে এলাকাবাসীর বাকবিতন্ডের সৃষ্টি হয়। এসময় প্রধান শিক্ষক একই গ্রামের বাসিন্দা হওয়ায় প্রভাব বিস্তার করে তার নিজের ভাই কামরুজ্জামান টুটুল সহ ১০/১২ জন মোবাইল করে ডেকে নিয়ে প্রতিবাদ করতে আসা এলাকাবাসী উপর হামলা চালিয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এসময় হামলার স্বীকার হন উপজেলারর একই (সেতাই) গ্রামের মৃত আমিন উদ্দিন গাজির ছেলে জোহর আলী। এসময় জোহর আলী গুরুত্বর আহত হয়। ফলে অন্যান্যরা আর প্রতিবাদ করতে সাহস পায়নি।

এব্যাপারে সেতাই এসিআই মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের মুঠো ফোনে বার বার যোগাযোগ করে কথা বলার চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম হাফিজুর রহমান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে এখম জানলাম। এলাকাবাসী এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সহ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে আরো বেশী কার্যকারী হবে।তারপরও বিষয়টির তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD