শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

সুবর্ণচরে গণধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল ১০.৩০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাইমুল হক কিসলু, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট ওসমান গনি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
বক্তারা অবিলম্বে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনের আওয়াতায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD