শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীকে দেখতে যাচ্ছে ঐক্যফ্রন্ট নেতারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার চার সন্তানের জননীর ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে সেখানে যাচ্ছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। দলীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে নেতারা রওনা দেবেন।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামীকাল (শনিবার) সুর্বণচর যাবেন বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা। তিনি বলেন, সেখানে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেব।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সকালে ওই নারী একাদশ সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে গেলে নৌকার কয়েকজন সমর্থক তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন। তিনি তখন ধানের শীষে ভোট দেয়ার কথা বললে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় তারা তাকে ‘তোর কপালে শনি আছে’ বলে হুমকি দেন। পরে তিনি কেন্দ্র থেকে দ্রুত বের হয়ে বাড়ি ফিরে যান।

এরপর রবিবার দিবাগত রাত ১২টার দিকে একই এলাকার ১০-১২ জন তাদের বাড়িতে এসে প্রথমে বসতঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ঘরে ঢুকে তার স্বামীকে পিটিয়ে আহত করে। পরে স্বামী ও স্কুলপড়ুয়া মেয়েকে (১২) বেঁধে রেখে তারা তাকে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে পিটিয়ে আহত করে এবং গণধর্ষণ করে। একপর্যায়ে তারা তাকে গলা কেটে হত্যার করতে উদ্যত হয়। এ সময় তিনি প্রাণ ভিক্ষা চাইলে তারা তাকে মুমূর্ষু অবস্থায় বাড়ির উঠান সংলগ্ন পুকুর ঘাটে ফেলে চলে যায়।

এ ঘটনায় গত সোমবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD