শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সুপ্রভাত বাসের মালিক তিন দিনের রিমান্ডে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
শিক্ষার্থী আবরাব আহমদকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসের মালিক ননী গোপালকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ছবি: প্রথম আলো

জার্মান-বাংলা ডেস্ক:বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমদকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের ওই বাসটির মালিক ননী গোপাল সরকারকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ আজ শুক্রবার এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, ননী গোপালের জামিন চেয়ে তার আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন আদালত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, গতকাল সন্ধ্যায় রাজধানীর মুগদা এলাকা থেকে সুপ্রভাত পরিবহণের ওই বাসের মালিক ননী গোপাল সরকারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ননী গোপাল সরকার পুলিশকে জানিয়েছেন, বাসটির রুট পারমিট ছিলো মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে। কিন্তু সেটা গাজীপুর রুটে চলছিল।

গত ১৯ মার্চ রাজধানীর নর্দ্দা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমদ নিহত হন। এ ঘটনায় আবরারের বাবা আরিফ আহামদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় বাসটির চালক সিরাজুল ইসলাম, কন্ডাক্টর ইয়াসির আরাফাত, চালকের সহকারী ইব্রাহীম এবং বাসটির মালিককে আসামি করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD