শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সুন্দরগঞ্জে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিবাহিত স্ত্রী ও সন্তানকে অস্বীকৃতি জানায় গাঁয়ে কিরোসিন ঢেলে স্বামীর বাড়িতে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। স্থানীয়রা অসুস্থ্য ওই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেছে। গতকাল  শনিবার দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, গত এক বছর পূর্বে মোবাইল-ফোনে কুঁড়িগ্রামের সদর উপজেলার আদুরী বেগমের সাথে পরিচয় হয় উপজেলার রামধন গ্রামের জহুরুল ইসলামের ছেলে মিজানুর রহমানের। মিজানুর রহমান আগের স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে আদুরী বেগমকে বিয়ে করে। বেশ কিছুদিন আদুরীর বাবার বাড়িতে যাওয়া আসা করে মিজানুর। এরপর থেকে আদুরীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আদুরী খোঁজ নিয়ে জানতে পারে মিজানুর রহমানের স্ত্রী ও সন্তান রয়েছে। এরই মধ্যে আদুরী একটি সন্তান প্রসব। সন্তান ও স্ত্রীর দাবি নিয়ে শনিবার রাতে মিজানুরের বাড়িতে আসে আদুরী। মিজানুর ও তার পরিবারের লোকজন আদুরী এবং তার সন্তানকে মেনে নিতে অস্বীকৃতি জানায় এমনকি তাদের বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এরই একপর্যায় আদুরী গাঁয়ে কিরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পর স্থানীয়রা আদুরীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানের তার অবস্থা আশঙ্কাজনক।

আজ রোববার থানা অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি বলেন, এখন পর্যন্ত স্থানীয় এবং আদুরীর পরিবারের পক্ষ হতে কোন প্রকার লিখিত অভিযোগ পাওয়া যায়নি এমনকি আদুরীর পরিবারের ঠিকানাও পাওয়া যায়নি। যোগাযোগ অব্যাহত রয়েছে। পরিবারের লোকজন আসলেই মামলা রুজু করা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। মিজানুরসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, মিজানুর ভালোবেসে আদুরীকে বিয়ে করে এবং তার একটি সন্তানও রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD