শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন : মেশিন জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি মেশিন জব্দ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভূ-গর্ভ থেকে বালু উত্তোলন করার দায়ে পাম্পসহ ৬টি স্যালো মেশিন ও লটারীর মাইকিং করার অপরাধে মাইকসহ মেশিন জব্দ করেন। তাদের মধ্যে দু’জনের জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোপন সাংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সোনারায় গ্রামে অভিযান চালিয়ে বালু উত্তোলনের দায়ে আজিজার সরদারের ছেলে বাবলু সরদারের পাম্পসহ ৩টি স্যালো মেশিন এবং স্কুলের বাজার সংলগ্ন বালাটারী গ্রামে রাস্তা ধার হতে বালু উত্তোলনের দায়ে পাম্পসহ ৩টি স্যালো মেশিন জব্দ করেন। তবে স্যালো মেশিন চালকরা পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে উপজেলার বামনডাঙ্গা এলাকায় পার্শ্ববতী সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে মেলার নামে লটারীর মাইকিং করার অপরাধে মেশিনসহ মাইক জব্দ করা হয়। পাশাপাশি অটোবাইক চালক নলডাঙ্গার দামোদরপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে মাইদুল ইসলাম ও একই গ্রামের মাইক অপারেটর শফিউল ইসলামের ছেলে গোলাম হোসনের প্রত্যেকের ১০০ টাকা করে জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, গোপনে তারা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে পাম্পসহ ৬টি মেশিন জব্দ করা হয়। তবে পাম্প চালক ও মালিকরা পলাতক রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD