শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে ৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নিকট পাঁচ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার জামতৈল গ্রামের আনোয়ার হোসেন কাঠাল, তার স্ত্রী বেদেনা বেগম, সাইফুল সরকার, তার স্ত্রী সাবিনা বেগম এবং রবি সরকার।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,  আগামী ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা  কর্মসূচীর অংশ হিসেবে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে।  এরই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যাবার প্রতিশ্রুতি দিচ্ছেন। গত তিনদিনে মোট ১০ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD