শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

সিরাজগঞ্জ জেলা, (বাংলাদেশ) :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে হত্যার দায়ে স্বামী সনাতন চন্দ্র ভৌমিককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ভৌমিক উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে।

ওই আদালতের সরকারি পিপি  এ্যাড. আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সুত্রে জানা যায়, ১৯৮৭ সালে কামারখন্দ উপজেলার হরিপদর মেয়ে স্বপ্না রানীর সঙ্গে বিয়ে হয় সনাতন চন্দ্র ভৌমিকের। বিয়ের সময় যৌতুক হিসাবে একলাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেওয়া হয় তাকে। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন ভৌমিক। এ ঘটনায় নিহতের মা রাজু বালা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই স্বপরিবারে পলাতক রয়েছেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির অনুপস্থিতিতে বুধবার বিচারক এ রায় দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD