এইচ এম আলমগীর কবির ,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার একমাত্র আসামী আব্দুল মমিন মন্ডল (৫২) উপজেলার ভদ্রঘাট ইউনিয়নেের ধামকৈল গ্রামের হাজী ইয়াকুব আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বাদীর অভিযোগের বরাদ দিয়ে তিনি জানান, শনিবার গভীর রাতে ধামকৈল গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আসাদুল শেখের স্ত্রীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে আব্দুল মমিন। এ সময় গৃহবধূর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে ধরার চেষ্টা করে। এক পর্যায়ে ধর্ষক মমিন কয়েকজনকে মারপিট করে কৌশলে পালিয়ে যায়।
খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাতে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে আব্দুল মমিনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছেন।