শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সিরাজগঞ্জে সাংবাদিকদের মারপিট ও হামলার ঘটনায় আটক ১

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

সিরাজগঞ্জে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিকের ওপর ঠিকাদার প্রতিষ্ঠানের সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার বিকেলে বাংলানিউজ ২৪ ডট কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস বাদী হয়ে প্রকৌশলী আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। পরে এই ঘটনার সাথে জড়িত থাকার কারণে ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলামকে আটক করা হয়।

তিনি আরো বলেন, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃত আসামী প্রকৌশলী আমিনুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হবে।

উল্লেখ্য যে, গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার খামার পাইকোশা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি পাকা রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পেয়ে এনটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, এসএ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী, বাংলানিউজের ২৪ ডট কমের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, ডেইলী ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি এইচ এম মোকাদ্দেস ঘটনাস্থলে পৌছে ছবি ও ভিডিও ধারণ করার সময় ডলি কনস্ট্রাকশনের প্রকৌশলী আমিনুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম ও ইউপি সদস্যের ভাই, ছেলেসহ সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত সাংবাদিকরা সিরাজগঞ্জ ২৫০ বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD