সিরাজগঞ্জের কামারখন্দে ৭ বছরের এক শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা ইনু (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঘরী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষক ইনু উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরী গ্রামের আব্দুল বারীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় শিশুটির চাচাতো দাদা ইনু শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের বাড়ীর পাশের পুকুর চালায় নিয়ে গিয়ে জোড়পূর্বক শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়ী যাওয়ার পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখতে পেয়ে শিশুটির মা শিশুটিকে জিজ্ঞাসা করলে শিশুটি ভয়ে কিছু না বললে পরে শিশুটিকে গোসলের সময় তার মা শরীরের বিশেষ অঙ্গে ধর্ষণের লক্ষণ দেখতে পায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় মাতবররা সালিশী বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য শিশুটির পরিবারকে প্রস্তাব দেয়। পরিবারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শিশুটির মা শাহিদা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আজ বুধবার ধর্ষক ইনুকে গ্রেফতার করা হয়েছে।