শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে ভেজাল পণ্য জব্দ : আটক ১

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে ২৮ পদের ভেজাল পণ্যের সংরক্ষিত গোডাউন সিলগালাসহ একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল পণ্য সরবরাহকারী মোঃ আবু সাঈদ (৩৪) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী জাহান।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাস্টমস ভ্যাট এন্ড এক্সাসাইজ এর সহকারি কমিশনার মেহেদি হাসান।

আটকৃত মোঃ আবু সাঈদ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ীয়া গ্রামের মৃত তোজাম্মেলের ছেলে।

উপ-পরিদর্শক আলী জাহান জানান, মঙ্গলবার রাতে পিপুলবাড়িয়া বাজারে এশারত আলীর তৈরীকৃত বিভিন্ন ব্রান্ডের গোল্ডলিফ সিগারেট, ডারবি সিগারেট, কিসমত বিড়ি, এসিআই কোম্পানীর লবন, চিপস, জুস, কয়েল, সরিষার তেল ও মির্জাপুর চাসহ ২৮টি ভেজাল পণ্যের গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় এশারতের ছোট ভাই ভেজাল পণ্য সরবরাহকারী মোঃ আবু সাঈদ নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, সিরাজগঞ্জের কাস্টমর্স ভ্যাট এন্ড এক্সাসাইজ এর কর্মকর্তাগণ এশারত আলীর ভেজাল পণ্য সংরক্ষিত গোডাউনে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ভেজাল পণ্য জব্দ করে গোডাউন সিলগালা করে দেয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২৫ এবি ধারায় মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD