সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযানে ১২৭৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি প্রণব কুমার সরকার।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার চককইলানপুর গ্রামের মৃত ময়নদ্দীনের ছেলে মো. মামুন শেখ (৩৫) ও তিনগাছা গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো. রাজিব উদ্দিন (২৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া থানাধীন শ্রীখোলা বাসষ্ট্যান্ড মোড়ে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। পরে পাবনা টু সিরাজগঞ্জ রোড ঢাকাগামী একটি প্রাইভেট কার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৪-১২৯১) থেকে ১২৭৫ বোতল ফেন্সিডিল প্রাইভেট কারসহ ওই দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্দে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।