শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিক্ষক মো. জাহাঙ্গীর আলম (৪৬) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।বুধবার বিকালে রায়গঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে।অভিযুক্ত ধর্ষক কামারখন্দ উপজেলার চরভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। ও কালিঞ্জা গ্রামের সোলেমান মাষ্টারের ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষক গত সোমবার (২৩ সেপ্টেম্বর) অনুমান দুপুর দের টার দিকে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরীকে বিস্কুট খাওয়ানোর কথা বলে কৌশলে তার বাড়িতে নিয়ে যায়। এর পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি দৌড়ে বাড়ীতে এসে ইশারা ইঙ্গিতে তাকে ধর্ষণ করা হয়েছে বলে তার ভাবি শারমিন খাতুনকে বোঝানোর চেষ্টা এবং প্রচন্ড ব্যথা অনুভবের কথা বলে। কিশোরী মেয়েটির বাড়ী ওই শিক্ষকের প্রতিবেশী।

পরে বিষয়টি জানাজানি হলে নিষ্পত্তি করতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে গ্রামে বৈঠক হলে প্রভাবশালী শিক্ষকের প্রভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনায় বুধবার বিকেলে ধর্ষিতার বাবা মো. ইসমাইল হোসেন বাদী হয়ে রায়গঞ্জ থানায় ধর্ষক জাহাঙ্গীর আলম (৪৬) কে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩/১৯ ইং।

রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আশা করি অচিরেই তাকে গ্রেফতার করতে পারবো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD