শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

সিরাজগঞ্জে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগ

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

শারীরিক প্রতিবন্ধি এক কিশোরীকে পা বেঁধে ধর্ষনের অভিযোগ উঠেছে। সুলতান মাহমুদ (৫৫) নামে এক মুদী দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামে।

স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করার কারনে থানায় মামলা করতে পারেনি প্রতিবন্ধি ওই কিশোরীর পরিবার।

নির্যাতিত পরিবারের অভিযোগ, গত রোববার সকালে তার শারীরিক প্রতিবন্ধি কিশোরী বাড়ির পাশে খেলা করছিলো। এসময় বাড়ির পাশ্ববর্তী মুদী দোকানদার সুলতান মাহমুদ তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে ছাগলের রশি দিয়ে পা বেঁধে ধর্ষন করে। এসময় প্রতিবন্ধি কিশোরী চিৎকার করলে ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষন করে। পরে বাড়ি ফিরে এসে ঘটনাটি তার মা ও দাদাকে জানায় ওই কিশোরী। এনিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে সুলতান মাহমুদ গুরুতর আহত হয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে গতকাল বিকেলে সে বাড়ি ফিরে আসে। স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এঘটনায় মামলা না করতে নিষেধ করা হয়। বিষয়টি সামাজিক ভাবে মিমাংসার কথা বলেন স্থানীয় মাতব্বররা।

নির্যাতিতা প্রতিবন্ধি কিশোরীর মা বলেন, আমার ছোট মেয়ে অসুস্থ্য। আমি ঔষুধের জন্য দোকানে যায়। পরে আমাকে মোবাইল ফোনে বলা হয় বাড়িতে গোন্ডগোল শুরু হইছে। বাড়ি এসে মেয়েকে জিজ্ঞাসা করি কি হয়ছে। সে বলে সুলতান মাহমুদ তাকে ডেকে নিয়ে ঘরে মধ্যে পা বেঁধে জামা-কাপড় খুলে ধর্ষন করে। গ্রামের লোকজন ঘটনার প্রতিবাদ জানায়। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। মুরুব্বিরা মিমাংসা করার চেষ্টা করার কারনে পুলিশকে জানানো হয়নি।

নির্যাতিতা কিশোরীর দাদা বলেন, আমার নাতনী বাড়ি এসে বলে সুলতান মাহমুদ আমার হাত-পা ও মুখ বেঁধে শরীরের জামা-কাপড় খুলে ফেলে আমাকে অপকর্ম করেছে। ঘটনাটি জানার পর গ্রামের ছেলেরা তাকে মারপিট করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রামের মাতব্বররা মিমাংসার কথা বলে থানায় যেতে নিষেধ করে।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল আওয়াল বলেন, প্রতিবন্ধি কিশোরীর সাথে যে ঘটনা ঘটেছে তার পরিবারের পক্ষ থেকে গ্রামবাসিকে কিছুই জানানো হয়নি। পরে যখন উভয়ের মধ্যে মারামারি হয় তখন ঘটনাটি প্রকাশ পায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের কোন অভিযোগ থানায় করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD