শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

সিরাজগঞ্জে প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে  প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মুকন্দগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত জহুরুল ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, জহুরুল ইসলামের সাথে প্রতিবেশী বাছেদ প্রামাণিকের জমিজমা নিয়ে বিরোধের জের ধরে  আজ সকালে শালিসী বৈঠকের আয়োজন করা হয়। ওই শালিসী বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাছেদ প্রামাণিকের ছেলে ইব্রাহিম ও খলিলসহ তাদের লোকজন বৃদ্ধ জহুরুলকে পিটিয়ে হত্যা করে।

খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাছেদ প্রামানিকের স্ত্রী লতা খাতুন ওরফে আছিয়া খাতুন ও ওয়াজেদ প্রামানিকের স্ত্রী শেফালী বেগমকে আটক করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD