শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে নিজের আপন সন্তানকে গলাকেটে হত্যা করল মা

এইচ এম আলমগীর কবির , সিরাজগঞ্জ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাহমুদুল্লহ নামে ৮ মাস বয়সী শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত শিশুটির মা মুক্তা পারভীনকে (২৫) আটক করেছে পুলিশ।

নিহত শিশু মাহমুদুল্লাহ ওই গ্রামের আব্দুল্লাহর ছেলে। শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

বুধবার সকালে শাহজাদপুর পৌর শহরের থানাঘাট এলাকা থেকে মা মুক্তা পারভীনকে আটক করে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার দিবাগত রাতে শিশু সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির মা মুক্তা পারভীন পলাতক ছিলেন। বুধবার সকালে পৌর শহরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, আড়াই বছর আগে আব্দুল্লাহর সঙ্গে মুক্তা পারভীনের বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকেই উভয়ের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এরই একপর্যায়ে মুক্তা পারভীন গর্ভবতী থাকা অবস্থায় তাদের মধ্যে ছাড়াছাড়িও হয়। এরপর শিশুটির জন্ম হলে স্থানীয় মাতব্বরদের সহায়তায় আবারও তাদের বিয়ে পড়ায় স্বজনেরা। এর কিছুদিন পর আবারও উভয়ের মধ্যে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়। মঙ্গলবার আব্দুল্লাহ ধান কাটার কামলা দিতে যান। রাতে পাশের বাড়ি তারাবি নামাজ পড়া শেষে আব্দুল্লাহর মা ও বোন বাড়িতে এসে শিশু মাহমুদুল্লাহর গলাকাটা মরদেহ দেখতে পান। শিশুটির হাত ও মুখে টেপ দিয়ে আটকানো ছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD